গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: খসড়া

আমরা কী তথ্য রাখি

অ্যাকাউন্ট খুলতে আপনার মোবাইল নম্বর (অথবা Google বা Facebook অ্যাকাউন্টের পরিচয়) আর আপনি চাইলে নাম রাখি। প্রশ্নের উত্তর, ফলাফল, কত সময় লেগেছে আর “ফলাফল কতটা মিলেছে” প্রশ্নের উত্তর রাখি।

কেন রাখি

আপনার ফলাফল দেখাতে ও সংরক্ষণ করতে, লগইন নিশ্চিত করতে, আর মূল্যায়নটিকে আরও নির্ভুল করতে।

গবেষণায় ব্যবহার

প্রশ্নের মান যাচাই করতে আমরা সবার উত্তর একসাথে বিশ্লেষণ করি। এই বিশ্লেষণে নাম, মোবাইল নম্বর বা ইমেইল ব্যবহার হয় না। পরিচয়ের তথ্য আর প্রশ্নের উত্তর আলাদা জায়গায় রাখা হয়।

এসএমএস

লগইনের কোড এসএমএস-এ পাঠানো হয়। আপনি সম্মতি দিলে নতুন ফিচার আর অফারের খবরও পাঠাতে পারি। যেকোনো সময় বন্ধ করতে পারবেন।

আমরা যা করি না

আপনার তথ্য বিক্রি করি না। আপনার অনুমতি ছাড়া কারও সাথে আপনার ফলাফল শেয়ার করি না। আপনি নিজে “মিলিয়ে দেখার কোড” কাউকে দিলে তিনি আপনার ফলাফলের ধরন আর শতাংশ দেখতে পাবেন।

আপনার অধিকার

আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট আর সব তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারেন। আমরা ৩০ দিনের মধ্যে তা মুছে দেব।